দুর্নীতির আশ্রয় নেব না, কাউকে নিতেও দেব না- ভূমি প্রতিমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির আশ্রয় নেব না, কাউকে নিতেও দেব না- ভূমি প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েন ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সরকার প্রত্যেকে একটা বিষয়ে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আছেন, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব অতীতে কী করেছি বা কী করিনি, সে বিষয়ে যেতে চাই না। এখন থেকে পরবর্তী ধাপগুলো যারা যতদিন সার্ভিসে থাকবেন, সবাইকে অনুরোধ করবো ঘুষ-দুর্নীতিমুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

কায়সার কামাল আরও বলেন, যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সংবিধানের ২১(২)অনুচ্ছেদ অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য। গত ১৮ বছরে আমরা অধিকাংশে সেবার মানসিকতা পাইনি, কারণ তখনকার সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না। আমাদের সরকার জনগণের কাছে জবাবদিহিতার সরকার।

তিনি বলেন, জনগণের কাছে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহি করব প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী জবাবদিহির ঊর্ধ্বে থাকবে সেটা আমাদের আইন সংবিধানে গ্রহণ করে না। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো জনবান্ধব প্রশাসন গড়ে তুলুন। আমরা যারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনে আছেন যৌথভাবে কাজ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পাবে। নির্বাচনের আগেই জনগণকে সাক্ষী রেখে বলেছিলাম আমি নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না আশাকরি কারো বুঝার বাঁকী নেই।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে রাষ্ট্রীয় অতিথি হিসাবে সালাম গ্রহণ ও বৃক্ষচারা রোপণ করেন, পরে বেলা আড়াইটায় সেখানেও বৃক্ষচারা রোপণ ও দুর্গাপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীগণের সাথে

মতবিনিময় শেষে সন্ধায় দলীয় নেতা-কর্মীগণের সাথে সুসং সরকারি কলেজ মাঠে ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহন করেন। সন্ধা ৭টায় স্থানীয় দশভূজাবাড়ী মন্দির পরিদর্শন ও সনাতনী নেতৃবর্গদের সাথে মতবিমিয় করে রাত ৮টার তার নিজ উপজেলা কলমাকান্দার উদ্দেশ্যে রওয়ানা হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০