বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আ. লীগকে অনুসরণ করব না - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আ. লীগকে অনুসরণ করব না

বললেন মেজর হাফিজ

বিএনপি ভদ্রলোকের দল। আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনোই বিঘ্নিত না হয়, সে চেষ্টা করব। নতুন-পুরোনো মিলে গঠিত নতুন মন্ত্রিসভা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছি।

মানুষ এখন শান্তিতে থাকতে পারবে প্রত্যাশা করে তিনি বলেন, এখন ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ। গভীর রাতে ঠকঠক করে এসে কেউ ডেকে নিয়ে যাবে না। গুমের শিকার হবেন না। সকালবেলা পেট কেটে সিমেন্টের ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দেবে না। কারণ বাংলাদেশে মাফিয়াতন্ত্র নেই। শেখ হাসিনা বিদায় হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের।

ভোলা-৩ আসনের সাতবারের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তৃতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। এর আগে তিনি দুবার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০