ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন- রেজাউল করীম - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন- রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে ভালো শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে শুধু ভালো নেতা নয়, একই সঙ্গে ভালো নীতিও প্রয়োজন। তিনি বলেন, এত দিন যারা দেশ পরিচালনা করেছেন, তাদের নীতি ও নেতৃত্ব—কোনোটিই ভালো ছিল না। সে কারণেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর এলাকার বালুর মাঠে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা যে শাসনব্যবস্থা দেখেছি, তা দেশ ও মানুষের কল্যাণ বয়ে আনেনি। এই সোনার দেশ চারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

তিনি বলেন, এই শাসনামলে হাজারো মায়ের কোল শূন্য হয়েছে, লাখো মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে পরিবার ধ্বংস করা হয়েছে। কৃষক-শ্রমিকেরা শরীরের চামড়া পুড়িয়ে যে টাকা আয় করেছে, সেই টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা—আপনারা যদি ভালো থাকতে চান, তাহলে ভালো নেতা ও ভালো নীতি দরকার। আমরা সেই নেতৃত্ব ও নীতি বাস্তবায়ন করতে চাই।

অভ্যুত্থানের পরের পরিস্থিতির কথা উল্লেখ করে রেজাউল করীম বলেন, যখন অনেকেই লুটপাটে ব্যস্ত ছিল, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হিন্দু ভাইদের সম্পদ পাহারা দিয়েছে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করুন। ইনশা আল্লাহ আমরা একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব। যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা পাবে, যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মেহেদী হাসান সরদার। তিনি বলেন, আপনারা যদি আমাকে হাতপাখা প্রতীকে নির্বাচিত করেন, তাহলে এই আসন হবে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের দৃষ্টান্ত। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আমি আপসহীন থাকব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০