বিএনপির ইশতেহারে জনগণের চাহিদার চেয়েও বেশি প্রতিশ্রুতি থাকবে- নজরুল ইসলাম খান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ইশতেহারে জনগণের চাহিদার চেয়েও বেশি প্রতিশ্রুতি থাকবে- নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের চাহিদার চেয়েও বেশি উন্নয়ন করবে বিএনপি। আগামী শুক্রবার দলের চূড়ান্ত নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে যেখানে এসবের বিস্তারিত উল্লেখ থাকবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে অ্যাস্ফিথিয়েটারে নাগরিক সমাবেশে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, বিগত ১৭ বছর দেশের বাইরে থাকলেও তারেক রহমান সবসময় দেশ ও দেশের মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করেছেন। আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে, এখন এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার ক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে।

অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাসার কাজের লোক খুঁজলেও মানুষ অভিজ্ঞতা দেখে, তাহলে দেশ পরিচালনার জন্য কেন অভিজ্ঞ নেতৃত্ব বেছে নেয়া হবে না? দেশ বাঁচাতে অভিজ্ঞ নেতৃত্বের ধানের শীষেই ভোট দিতে হবে।

আরও পড়ুন: গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান

বস্তিবাসীকে উচ্ছেদ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, প্রতিপক্ষরা লোকজনকে ভয় দেখাচ্ছে যে কড়াইল বস্তিতে বিল্ডিং করে তাদের উচ্ছেদ করা হবে। কিন্তু আমরা প্রশ্ন করি, সারা জীবন কেউ কি বস্তিতে থাকতে চায়? বিএনপি বস্তিবাসীর স্থায়ী সমাধানের জন্য ৫ হাজার ফ্ল্যাটের বরাদ্দপত্র আগেই দিয়ে দেবে।

নারীদের যাতায়াত ও নিরাপদ আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ আবাস ও রাজপথে যাতায়াতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

এ ছাড়া পরিবহন শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলেও পরিবহন শ্রমিকদের জন্য বিমা ব্যবস্থা করবে বিএনপি।

প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, আমরা যখন ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের কথা বলি, তারা সমালোচনা করে বলে চুরি হবে। অথচ এখন তারাই আবার স্মার্ট কার্ড দেয়ার কথা বলছে। এমনকি আমাদের লাল-সবুজ বাসের অনুকরণে তারা এখন লাল রং বাদ দিয়ে সবুজ গাড়ি নামাচ্ছে। তারা যা-ই করুক, ভালো কাজ অনুকরণ করলে আমাদের সমস্যা নেই।

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প খাতকে বাঁচানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশ এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০