তারেক রহমানের দুটি আসনে গনসংযোগে ব‍্যস্ত দলের নারীরা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দুটি আসনে গনসংযোগে ব‍্যস্ত দলের নারীরা

নির্বাচনের আর কয়েকদিন বাকী, ফলাফল ঘরে তুলতে প্রচারনার শেষ দিনগুলিতে বিরামহীনভাবে ভোটাদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের ২ আসনে ব‍্যাপক গনসংযোগে নেমেছেন নারী কর্মীরা।

ঢাকা ১৭ আসনে ধানের শীষে ভোট দিন, স্লোগান লেখা পোস্টার বাড়ি বাড়ি গিয়ে দারোয়ান, রিকশাওয়ালা, মুদি দোকানির হাতে তুলে দিচ্ছেন বীথিকা বিনতে হোসাইন ও ঢাবি শিক্ষার্থী অবন্তি খান। বিএনপি মিডিয়া সেলে প্রকাশ করা হচ্ছে সেসব ছবি। এর আগে এখানে তারেক রহমানের হয়ে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথীকে।
এদিকে বগুড়া ৬ তারেক রহমানের অন‍্য আসনেও প্রচারণা থেমে নেই। কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড পেইজে সে প্রচারণার ছবি পোস্ট করেছে জেলা ছাত্রদলের নেত্রী চিকিৎসক উম্মে হানি পৃথ্বী। তার দল বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে, ধানের শীষের প্রার্থী তারেক রহমান এ মাটির সন্তান, তাকে ভোট দিলে দেশের সাম্ভাব‍্য প্রধানমন্ত্রী হবেন এ আসন থেকেই।

এবারের নির্বাচনে জামায়তে ইসলামির নারী কর্মীদের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া এবং অনেক ক্ষেত্রে ভোটারের আইডি কার্ড সগর করা, মোবাইল নম্বর নথিবদ্ধ করা এমনকি মৃত ভোটারের এনআইডি সংগ্রহ করার বিস্তর অভিযোগ আছে, যেটাকেই আবার নির্বাচনে নারী ভোট টানতে বড় গেম চেঞ্জার বলে অবহিত করছেন অনেকেই।

ভোট টানতে রাস্তায় বড় বড় মিছিল ও মাঠ ভর্তি জনসভার বাইরে এলাকায় এলাকায় গণসংযোগ, বাড়িতে গিয়ে প্রার্থী ও দলের ইশতেহারগুলো মানুষের কাছে তুলে ধরার বিকল্প নেই। সেটা মাথায় নিয়েছেন বিএনপির নারী কর্মীরা। তারা স্বপ্রনেদিত হয়েই যাচ্ছেন বিভিন্ন সংসদীয় আসনে। সেই ধারাবাহিকতায় দলের চেয়ারম্যানের দুই আসনে দেখা মিলছে একাধিক প্রচারণা টিমের। নারী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে সচেতনতা তৈরি তাই বিশেষ ভাবে নজর কাড়ছে ভোটারদের।

ঢাকা-১৭ আসন যেটি গুলশান (ডিএনসিসি ওয়ার্ড ১৮-২০), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৫) উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৩,৭৭৭ যার মধ্যে ১ লাখ ৫৯,০৬০ জন নারী ভোটার, বাকি ১ লাখ ৭৪,৭০৯ জন পুরুষ ভোটার।

এ আসনে তারেক রহমানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে স. ম. খালিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির। পেশায় একজন চিকিৎসক ও এমবিবিএস ডিগ্রিধারী খালিদুজ্জামান বর্তমানে বনানীর বাসিন্দা। রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘকাল সম্পৃক্ত থাকলেও সংসদ নির্বাচনে এটিই তার প্রথম অংশগ্রহণ।

তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হওয়ার মাধ্যমে।২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ঢাকা ছাড়াও তার নিজের পিতৃভিটা বগুড়া সদর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বগুড়ার জেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে জেলা পর্যায়ের শীর্ষ নেতা মো. আবিদুর রহমান। এই আসনে , মোট ৪,৫৪,০৪৩ ভোটার যার মধ্যে পুরুষ ২,২২,৭৯৬ জন এবং নারী ভোটার ২,৩১,২৩৭। এসব ভোটারদের মন জয় করতেই ভোট প্রচারণায় সর্ব হচ্ছে বিএনপি নারী কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০