নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। এই নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক হিসেবে পেয়েছেন তিনি।

সেই প্রতীকের প্রচারণাও তিনি চালাচ্ছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সাদা কালো ব্যানার টানিয়েছিলেন তিনি। তবে সেই ব্যানার এবার ছিঁড়ে ফেলার অভিযোগ এনেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টে এই অভিযোগ আনেন তিনি। তাসনিম জারা লিখেছেন, আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।

তবে ব্যানার সরিয়ে ফেলাতে মোটেও হতোদ্যম হননি তাসনিম জারা। তিনি জানান, বিধিনিষেধ মেনেই আবার ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তার কথা, আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।

সেই ফেসবুক পোস্টের শেষে তিনি তার নির্বাচনী প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০