একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়

খুলনায় নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এটি করতে হবে। শুধু এক ধরনের মানুষ নিয়ে দেশ পুনর্গঠন করা যায় না। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী সমাজ। তাদের পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। এজন্যই খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা কোনওভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। তিনি কর্মজীবী নারীদের নিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা এদেশের মানুষের জন্য কলঙ্কস্বরূপ। নারীরা সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকেন। ৫০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করেন। ওই নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যে দলের নেতা নারীদের এভাবে কথা বলতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে নারীদের কীভাবে অপমান অপদস্ত করবে তা ভাবা যাইয় না। এর উদাহরণ ১৯৭১ সালে দেখা গিয়েছিল। লাখ লাখ মা বোনকে এই দলের পূর্বসুরীরা অপদস্ত করেছিল। যাদের কাছে মানুষের আত্মসম্মানবোধ নেই তাদের কাছে কখনও দেশ নিরাপদ হতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০