বিএনপি একমাত্র দল, যাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে- তারেক রহমান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি একমাত্র দল, যাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে- তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে যমুনা নদীর পাড়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তারেক রহমান বলেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন পরিকল্পনা করবে দেশ ও জনগণের জন্য। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে- অভিজ্ঞতা সম্পন্ন এ রকম কোনো রাজনৈতিক দল নেই।

নির্বাচনকে সামনে রেখে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়াবে, তাদেরকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি চক্র সক্রিয়ভাবে অপপ্রচার চালাচ্ছে। এরা জনগণের নয়, বরং অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর হিসেবে কাজ করছে।

গুজব বা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, দেশের সকল জনগণকে সচেতন থাকতে হবে। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্থ করতেই এই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০