নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার দুই ভোটারের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার দুই ভোটারের

নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যতিক্রমী উপহার দিয়েছেন দুই ভোটার। এক নারী ভোটার তাকে ডিম উপহার দেন, আর আরেকজন দীর্ঘদিন ধরে সঞ্চিত টাকা রাখা একটি মাটির ব্যাংক তুলে দেন তার হাতে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে ভোটারদের এই প্রতীকী উপহার প্রদান।

ভোটাররা জানান, ডিম ও মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়; বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে এক নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার ব্যক্তিগত মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুলকে এ ধরনের ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে তাকে নানা প্রতীকী ও অনন্য উপহার দেওয়া হয়েছিল। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ ঘটায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০