নিজের হাতকে শাপলা কলি বানালেন জামায়াত আমির - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের হাতকে শাপলা কলি বানালেন জামায়াত আমির

নোয়াখালীর জনসভায় জেলার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় ৪ জনের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেও এনসিপির ২ জনের হাতে তুলে দিতে কোনো প্রতীক ছিল না। পরে নিজের হাতকেই শাপলা কলি বানিয়ে ওই দুই প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে। ওই সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

বক্তব্যের এক পর্যায়ে জেলার ছয়টি আসনে ১১ দলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন জামায়াত আমির। এসময় নোয়াখালী-১ আসনে অধ্যক্ষ মাওলানা মো. ছায়েফ উল্যাহ, ৩ আসনে মাওলানা বোরহান উদ্দিন, ৪ আসনে ইসহাক খন্দকার ও ৫ আসনের অধ্যক্ষ বেলায়েত হোসেনকে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

কিন্তু নোয়াখালী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া ও ৬ আসনে আবদুল হান্নান মাসউদকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হাতের কাছে তাদের কোনো প্রতীক ছিল না। পরে প্রতীক খুঁজে না পেয়ে নিজের হাতকে শাপলা কলির মতো করে উঁচু করে দুই প্রার্থীকে ধরতে বলে পরিচয় করিয়ে দেন।

এসময় তিনি বলেন, আমার হাত ধরো, এটাই শাপলা কলি। পরে দাঁড়িপাল্লা ও শাপলা কলির নামে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে বাড়িতে গিয়ে মা-বোনদের কাছে এ দুই প্রতীকের ব্যাপারে বলার জন্য নেতাকর্মীদেরকে অনুরোধ করেন জামায়াত আমির।

এর আগে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০