ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন- জামায়াত আমীর - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন- জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছোঁ মেরে নিতে চায়, তার ডানাসহ ছিঁড়ে ফেলবেন। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারাদার হতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বাগেরহাট খানজাহান আলীর (রহ) মাজার মোড়সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পালটে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, পৈতৃক সূত্রের রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকে প্রভু হিসাবে নয়। অতীতে কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়ে ৫৪ বছর ঘাড়ে চেপে বসেছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না।

তিনি আরও বলেন, বাগেরহাটের অনেক সমস্যা আছে। বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। যারা কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারব না। এ জাতিকে পালটানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারব ইনশাআল্লাহ।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, খেলাফত মজলিসের বাগেরহাট জেলার সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, এনসিপির বাগেরহাট জেলার সিনিয়র সমন্বয় সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০