ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে: নাহিদ ইসলাম - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য, সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্বের বাংলাদেশ গড়ে তোলার জন্য ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলামপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায়, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০