১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক- আসিফ মাহমুদ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক- আসিফ মাহমুদ

১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তিনি বলেছেন, আপনারা জানেন, ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদের এই জাতির, এই দেশের মুক্তির প্রতীক হিসেবে দেখবেন। কার কী মার্কা সেটা দেখার সময় নেই, আমরা শুধু দেখব এ দেশের জনগণ হিসেবে এ দেশের মুক্তি কোন প্রার্থী, কোন জোট এনে দিতে পারবে; আমরা সবাই চোখ বন্ধ করে তাদের ভোট দেব। ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালীতে জোবাইরুল হাসান আরিফকে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা আরিফ ভাইকে জয়যুক্ত করবেন, তার মাধ্যমে বাংলাদেশকে এবং বোয়ালখালী আসনকে জয়যুক্ত করবেন। বোয়ালখালী আসনে শুধু একটা মার্কায় সিল পড়বে, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য শুধু একটা মার্কায় সিল পড়বে। আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালিন স্বাধীনতা ও মুক্তির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে আসছে। কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা হয়তো ৫ বছর আপনাদের দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারব। তবে আপনারা যদি গণভোটকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করেন, শুধু আপনি কিংবা আমি না, আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে। সুতরাং আমরা ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যা-এর পক্ষে ভোট দেব।

তিনি আরও বলেন, আমরা দেখছি, পরাজিত ফ্যাসিবাদি শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদি শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে একধরনের ঐক্য গঠিত হয়েছে। আমরা পাঁচ আগস্ট যেভাবে ফ্যাসিবাদি শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব। গণভোটের ব্যালটে আমরা সবাই হ্যাঁ ভোট দেব।

এ সময় আসিফ মাহমুদের সঙ্গে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করে এনসিপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০