জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে- ইরান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে- ইরান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা চাই ইনসাফের বাংলাদেশ। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের যে মানবিক নেতৃত্ব, তার যে কর্মকাণ্ড ও চলন-বলন, তা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে লেবার পার্টিও পিছনে থাকতে পারে না।
১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি একটি অর্থবহ পরিবর্তন চান, যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি আরও উল্লেখ করেন, লেবার পার্টি দীর্ঘ ২০ বছর জামায়াতের সঙ্গে কাজ করেছে এবং কোনো স্বার্থ বা সুবিধার কাছে কখনো মাথা নত করেনি।

সাবেক মিত্রদের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের চেহারায় ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করছি। ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তাদের আচরণেই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০