রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি- জামায়াত আমির - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি- জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনীতিকে নেশা হিসেবে গ্রহণ করিনি, কর্তব্য হিসেবে গ্রহণ করছি। রাজনীতি আমাদের পেশা নয়, আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে জামায়াত আয়োজিত দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬’-এর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দেশটাকে লুটপাট করে খেয়েদেয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা পেয়েছি একটা কঙ্কাল। সেই কঙ্কালকে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। কঙ্কাল বাংলাদেশকে জীবন্ত বাংলাদেশে পরিণত করা হবে।’ স্বৈরাচার বিদায় নিলেও দেশ থেকে এখনো ‘স্বৈরমানসিকতা’ নির্মূল হয়নি উল্লেখ করে তা সরাতে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, আমরা বিদেশ গেলেই বলি আমাদের দুটি রেমিট্যান্স থাকবে– একটি আর্থিক ও অন্যটি ইনটেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক। আমাদের বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্স লাগবে। দুই হাত বাড়িয়ে আপনাদের বুকে জড়িয়ে নিতে চাই। আপনারা দেশে চলে আসুন।’ অনুষ্ঠানে তিনি দেশ-বিদেশ থেকে আগত গবেষক, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের ধন্যবাদ জানান।

জামায়াত আমির তাঁর বক্তব্যে দুটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেন। প্রথমত, প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নৈতিকতা ও পেশাদারিত্বনির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, সব ক্ষেত্রে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ‘বিচারের ক্ষেত্রে কোনো ব্যক্তির পথ-পদবি বা প্রভাব দেখা উচিত নয়। সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের এই দুটি বিষয়ে গুরুত্ব দিলে বাকি সব অর্জন সম্ভব।

আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও শান্তির বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসনের কপালে চাপা পড়েছিল। সেই চ্যাপ্টার থেকে আমরা দেশকে টেনে তুলতে চাই।

ক্ষমতায় গেলে জামায়াতের মন্ত্রী-এমপিরা বিলাসিতা পরিহার করবেন জানিয়ে তিনি বলেন, বৈধ সুযোগ-সুবিধার যা গ্রহণ না করলেই নয়, শুধু সেটাই আমরা গ্রহণ করব। আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না। জনগণের চোখের কোনায় সামান্য হাসি ফুটে উঠলে সেটাই হবে আমাদের সার্থকতা।

পলিসি সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০