চরমোনাই জোটে না এলে দাঁড়িপাল্লা লড়বে ২২৬ আসনে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরমোনাই জোটে না এলে দাঁড়িপাল্লা লড়বে ২২৬ আসনে

আসন বণ্টন নিয়ে মাসখানেকের টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। সমঝোতায় জামায়াতকে ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০, খেলাফত মজলিশ ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসন ছাড়া হয়। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য। তবে চরমোনাই পীর জোটে না এলে এসব আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী।

ইসলামী আন্দোলন আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করলেও, দলটির জন্য ৪৭ আসন ফাঁকা রাখা হয়েছে।

ইসলামী আন্দোলন আগামীকাল শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাবে। তবে দলটি শেষ পর্যন্ত নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা ৪৭ আসনেও জামায়াত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন দলটি নির্বাচনে লড়বে ২২৬ আসনে।

যদিও জামায়াত নেতারা আনুষ্ঠানিকভাবে বলেছেন, তারা আশাবাদী ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে যোগ দেবে। তবে চরমোনাইয়ের পীরের দলের কেউ মুখ খোলেননি। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অবস্থান জানাবেন।

২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯, এনসিপি ৩০, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিসের অপরাংশ ১০, এলডিপি ৭, এবি পার্টি তিন এবং নেজামে ইসলাম পার্টি ও বিডিপি দুটি করে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঐক্যের অপর দুই শরিক জাগপা এবং খেলাফত আন্দোলন কোনো আসন পাচ্ছে না। দল দুটিকে ভবিষ্যতে উচ্চকক্ষে আসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঐক্যের একক প্রার্থী ঘোষণায় গত বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল জামায়াত। তবে চরমোনাই পীরের দল এতে যোগ দিতে অস্বীকৃতি জানালে, তা স্থগিত করা হয়। জামায়াত দলটিকে ৪৫ আসন ছাড়তে রাজি ছিল। কিন্তু ইসলামী আন্দোলন ৭০ আসনের কমে নির্বাচনী ঐক্যে রাজি হয়নি। বরং বুধবার দলীয় বৈঠকের পর আভাস দিয়েছিল, অন্যান্য মামুনুল হকের খেলাফত, নেজামে ইসলাম, খেলাফত মজলিসের অপরাংশ, খেলাফত আন্দোলনসহ ইসলামী দলের সঙ্গে বিকল্প জোট হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০