সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (১৬ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ বিক্ষোভ মিছিলের ডাক দেন। শুরু থেকেই পুলিশ এই মামলার তদন্তে অসহযোগিতা করে আসছে বলে অভিযোগ জানানো হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাগর-রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না। আগামীকাল সারাদেশের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি বিচারের দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে সচিবালয় বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে আদালত সংগঠনটির নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন।

জাবের বলেন, পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। ওসমান হাদি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার এক নম্বর সাক্ষী ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেবল ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নেব না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে শহীদ ওসমান হাদি নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন, যা পুলিশ প্রথমে অস্বীকার করেছিল। পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে তারা তা স্বীকার করতে বাধ্য হয়।

তদন্তের দায়িত্বে নিরপেক্ষ কোনও সংস্থা কিংবা এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়ারও আহ্বানও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০