দুর্নীতি রুখতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি রুখতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর

সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির লাগাম টানতে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাসিরউদ্দীন পাটোয়ারীর দাবি, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধীদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায় যে, তারা একটি বিশেষ ডেটাবেজ তৈরি করছেন যেখানে নাগরিকরা বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে নথিপত্র বা প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন।
তিনি আশ্বস্ত করেছেন যে, যারা এসব স্পর্শকাতর তথ্য দেবেন, তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এই প্রক্রিয়ায় অপরাধীদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর সেগুলো সংশ্লিষ্ট ব্যক্তির সামনে উপস্থাপন করে তাকে রাজনৈতিকভাবে বয়কট করার হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’

নাসিরউদ্দীন পাটোয়ারী আরও জানিয়েছেন যে, অতি শীঘ্রই এই জাতীয় হটলাইন এবং ওয়েবসাইটটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করাই তার মূল লক্ষ্য।

বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজির উৎপাত বন্ধ করতে তিনি এই প্রযুক্তিগত সমাধানের কথা চিন্তা করেছেন। তার এই পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি রাজনৈতিক মহলে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী মনে করেন, কেবল মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না; বরং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিলে অপরাধীরা কোণঠাসা হবে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এই উদ্যোগের কথা প্রচার করছেন এবং জয়ী হলে বা না হলেও নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা সচল রাখার অঙ্গীকার করেছেন।

প্রযুক্তি ও জনসচেতনতাকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই ‘চাঁদাবাজ ডটকম’ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০