‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’ — কথাটির পেছনের গোমর ফাঁস করলেন হামিম - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’ — কথাটির পেছনের গোমর ফাঁস করলেন হামিম

নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। ঠিক এই সময়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক পিআরের (জন যোগাযোগ) অভিযোগ আনলেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, শ্রমজীবীদের দারিদ্রতাকে পুঁজি করে এই কাজটি করে চলেছে জামায়াত।
বিষয়টি প্রথম হামিমের নজরে আসে তার এলাকা খুলনায়। খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জনপ্রিয়তা বেশ বলে জানান তিনি। কিন্তু সেখানে এক ভ্যানচালককে জামায়াতের প্রার্থী না চিনলেও তাদেরকেই ভোট দেওয়ার কথা বলতে শোনেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি জানান হামিম। কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের এই আহ্বায়ক বলেন, ‘কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম, তখন আমি দেখেছি, ভ্যানে ঘুরছিলাম, তখন ভ্যানওয়ালা আমাকে বলছে, ‘সবাইকেই তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব’। আমি তো খুবই অবাক হলাম, যে একজন ভ্যানচালক…! আজিজুল বারী হেলাল তো এই এলাকায় অনেক জনপ্রিয়। জামায়াতের যে প্রার্থী তার নাম জিজ্ঞেস করেছি, ভ্যানওয়ালা তার নামও বলতে পারছে না; বলছেন, প্রার্থী কে তা জানি না, জামায়াতকে একটু দেবানে’। আমার একটা ব্রেইনস্টর্মিং হলো, এরকম কেন বলছে? বিভিন্ন জায়গায় এমন শোনা যাচ্ছে, বিভিন্ন চায়ের আড্ডায়।

তবে বিষয়টা আরও পরিষ্কার হয় ঢাকায় আসার পরে। এখানে এক রিকশাওয়ালা বিষয়টি জানান তাকে। হামিমের ভাষ্য, পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন খুলনার কয়রার মানুষ আছে যে এখানে রিকশা চালায়, সে আগে এলাকায় বিএনপি করত, পরে সে চলে আসে, তার সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন। সে আমাকে ৩ দিন আগে ফোন দিয়ে বলল, ভাই একটু দেখা করতাম। বললাম ক্যাম্পাসে আসেন।

‘সে (রিকশাওয়ালা) বলল, ভাই একটা কাহিনী হইসে, আজকে একজন আমার রিকশায় উঠসে সে আমাকে বলসে, যে এই তুই কয় টাকা ইনকাম করিস? আমি বললাম ভাই আমি তো হাজার বারোশো টাকা ইনকাম করি। বলতেসে তোর রিকশার ভাড়া কতো? আমি বললাম ৫০০ টাকা। তিনি বললেন, আমি তোকে আরও ৫০০ টাকা দিব, তোর কাজ হবে রিকশায় যারা ওঠে তাদের তুই বলবি সবাইকেই তো একবার দেখসি এবার একটু জামায়াতকে দেখব। দেখেন এইটা সংঘবদ্ধ ইনটেনশনাল প্রচারণা, এইটা আমি এতদিন বুঝতে পারিনি।

এই প্রচারণার বিষয়টি আবার ছদ্মবেশে পরীক্ষাও করা হয় বলে জানান হামিম। তিনি বলেন, ওই রিকশাওয়ালাকে আবার কি বলসে শোনেন, এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের অনেকে উঠবে, তুমি আসলেই বলছ কি না, সেটা পরীক্ষা করবে। তুমি রাত্রে টাকাটা নিয়ে যাবা।

নিম্ন আয়ের মানুষদের দারিদ্র্যকে পুঁজি করে এভাবে প্রচারণা চালানোকে ‘প্রতারণা’ বলে আখ্যা দেন তিনি। হামিম জানান, তখন আমার মাথায় আসল যে বিভিন্ন শ্রমজীবি মানুষ যারা আছে যারা দিন আনে দিন খায়, তাদের এই দারিদ্র্যের একটা অংশকে পুঁজি করে জামায়াত এভাবে সংঘবদ্ধ প্রচারণা চালাচ্ছে, প্রতারণা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০