গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ পরাজিত হবে, আমরা ‘না’ ভোট দেব- কৃষক দল নেতা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ পরাজিত হবে, আমরা ‘না’ ভোট দেব- কৃষক দল নেতা

আগামী গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তবে সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর নামে শুরু করিলাম- এটি পরাজিত হবে। এ জন্য আমরা সবাই গণভোটে ‘না’ ভোট দেব- এমনটাই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান।

সম্প্রতি তার এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুয়েল আরমান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

ভিডিওতে জুয়েল আরমানকে বলতে শোনা যায়, ‘আপনারা খেজুরগাছে ভোট দিলে ধানের শীষ জয়যুক্ত হবে। মুফতি মনির হোসেন কাসেমীর খেজুরগাছ প্রতীক ধানের শীষের বিকল্প। খেজুরগাছে ভোট দিলে ধানের শীষ জয়যুক্ত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের একটি আয়োজন করা হয়েছে। এই গণভোটে আমরা সবাই লক্ষ্য করব, যদি না ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর নাম জয়যুক্ত হবে। আর যদি “হ্যাঁ” ভোট জয়যুক্ত হয়, তবে সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর নামে শুরু করিলাম-এটি পরাজিত হবে। তাই আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা লক্ষ করে শুনবেন, আমরা সবাই “না” ভোট দেব।’

বক্তব্যের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর কল ধরেননি।

এ বক্তব্যের বিষয়ে মনির হোসেন কাসেমীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলে তিনিও সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০