বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা মনোনয়ন প্রত্যাহার না করলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার (০৯ জানুয়ারি) বিকালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী অনেক। অনেকেই মনে করেছেন দল থেকে তাকে মনোনীত করলে ভালো হতো, তাই তারা প্রার্থী হয়েছেন। তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। আমরা আশা করছি তারা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। অনেক জায়গা থেকে ইতোমধ্যেই প্রত্যাহারের খবর আমরা পেয়েছি। এর বাইরে কেউ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, দেশনেত্রী তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে রেখে গেছেন, যিনি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তারেক রহমান বলেছেন, তার মা যেখানে কাজ শেষ করেছেন, তিনি সেখান থেকে শুরু করবেন। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবেন। আমরা আশা করি যে, এই কাজে আমরা আমাদের গণমাধ্যমসহ সবারই সহযোগিতা পাবো।

নজরুল ইসলাম খান জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন (জকসু) সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বহু বছর আমাদের ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। অন্য একটি সংগঠন দীর্ঘ সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে কৌশলে কাজ করেছে, যার ফল তারা এখন ভোগ করছে। তবে আমরা এমন কৌশলকে ভালো মনে করি না। এটি একটি ট্রানজিশনাল বা রূপান্তরমূলক সময়ের নির্বাচন, এটিই শেষ নয়।

এর আগে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি’ (বিএমসিএস) আয়োজিত চিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন নজরুল ইসলাম খান। পরে সংগঠনের সদস্যদের নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। বিএমসিএসর সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০