গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই- মির্জা ফখরুল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই- মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক ‘বিএনপি মিডিয়া সেল’ পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম। সেভাবেই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে- সেগুলো আমরাই বহু আগে ২০১৬ এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিলাম।

তিনি আরও বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেখানে ‘না’ বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি অনেক আগেই ২০১৬ ও ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০