জামায়াতের লোক কখনও হিন্দুদের বাড়ি দখল করে না: গোলাম পরওয়ার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের লোক কখনও হিন্দুদের বাড়ি দখল করে না: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি কিংবা নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে, এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার ঘরে কল্যাণ বয়ে আনবে।

শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ‘ওয়ার্ড প্রতিনিধি, সহযোগী সদস্য ও সংখ্যালঘু সদস্য’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি মহল পরিকল্পিতভাবে হিন্দু ভাইদের ভয় দেখাচ্ছে। তাদের বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে, মেয়েরা বাইরে বের হতে পারবে না। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এলাকায় হিন্দু অধ্যক্ষ, শিক্ষক ও কমিউনিটি নেতারা দায়িত্বে আছেন। তারা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করছেন।

জামায়াত মিথ্যা মামলা দেয় না উল্লেখ করে জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, জামায়াত বা ইসলামী আন্দোলনের কোনো লোক কখনো হিন্দুদের বাড়ি দখল করে না, মিথ্যা মামলা দেয় না, জমি বা ঘের দখল করে না। বরং এসব কাজ যারা করেছে, তারা গত ৫৪ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থেকেছে বলে অভিযোগ করেন তিনি।
ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি ডা. নিত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সহ-সভাপতি এডভোকেট অশোক কুমার সিংহ, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ডা. সুজিৎ সরকার, ইউনিয়ন আমীর মাওলানা কামরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০