ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয়- হাসনাত আবদুল্লাহ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ জানুয়ারী ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয়- হাসনাত আবদুল্লাহ

ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে জনগণ যেন নির্ভয়ে নিজের ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে, আজ দেখা যাচ্ছে অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশ দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ গোলামি চায়, আরেকটি পক্ষ চায় আজাদী। একটি পক্ষ ভারতের তাবেদারি চায়, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই, বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে—তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বলেন তিনি।

তিনি আরও বলেন, হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একটি সাব-কন্টিনেন্ট, এক ধরনের কলোনিয়াল স্টেট হিসেবে পরিচালনা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০