সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না জামায়াত: ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না জামায়াত: ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচন যেহেতু ১১ দলের সঙ্গে সমঝোতা করে হবে তাই সরকার গঠনেও তাদের অংশীদারিত্ব থাকবে।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলের নির্বাচনি আসন সমঝোতা শিগগিরই হবে বলে জানান তিনি। ডা. তাহের বলেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০ আসন দেয়ার দাবি কাল্পনিক।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা করেছে জামায়াত। ডা. তাহের বলেন, গত এক দুই সপ্তাহ ধরে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আশঙ্কা হচ্ছে আবারও একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে কি না। পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে।জামায়াতের নায়েবে আমির বলেন, তার (তারেক রহমানের) নিরাপত্তা অবশ্যই দরকার কিন্তু প্রশাসন সবার প্রতি সমান দৃষ্টি দিচ্ছে না। এতে করে জনগণের কাছে সরকারের বৈষম্য স্পষ্ট হচ্ছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য সবধরনের সহযোগিতা ও সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠবে বলে জানিয়েছেন ডা. তাহের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০