বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল- রিজভী - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল- রিজভী

সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে পৃথক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তিনি যে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন। বেগম খালেদতা জিয়া যে আদর্শ, নৈতিকতা, অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ এতো উঁচু মাত্রার বৈশিষ্ট্য ধারণ করে- আমরা তার দেকানো পথ ধরেই আমরা এগিয়ে যাবো। তার দেখানো পথে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারবো, দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মহীয়সী নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি। তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন। এর মধ্যে অশুভ কারসাজি এর মধ্যে দেশনেত্রী। বেগমজিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে।

জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত।

রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০