তিনটি কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলো এনসিপি - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিনটি কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলো এনসিপি

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে দশটি।

রোববার (২৮ ডিসেম্বর) আট দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

একই দিন এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, ৮টি ইসলামী দলের সঙ্গে এনসিপির জোট হচ্ছে ‘তিনটা লক্ষ্যকে’ সামনে রেখে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার লক্ষ্যকে সামনে রেখে এনসিপি জোটভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে।

এদিকে, এনসিপির যোগদানের দিনের এই সংবাদ সম্মেলনে আটটি দলের শীর্ষ নেতাসহ কর্নেল অলি আহমেদও উপস্থিত ছিলেন। বিবিসি জানিয়েছে, এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।

জামায়াতের আমির বলেন, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন।

তিনি বলেন, ‘এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা।’

এদিকে, জামায়াতের সঙ্গে জোটে অংশ নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে গত দুইদিনে এনসিপির পরপর শীর্ষ পর্যায়ের দুইজন নেতা তাসনিম জারা ও তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। এছাড়া আরো ৩০ জন নেতা এনসিপির নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০