আমার মন পড়ে আছে হাসপাতালে, মায়ের বিছানার পাশে- তারেক রহমান - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার মন পড়ে আছে হাসপাতালে, মায়ের বিছানার পাশে- তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ আপনারা জানেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাবো। যে মানুষটি এ দেশের মাটি, এ দেশের মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। তার সঙ্গে হয়েছে আপনারা জানেন। সন্তান হিসেবে আমি চাইব আপনারা আল্লাহর কাছে দোয়া করেন।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমার মন পড়ে আছে আমার মায়ের হাসাপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই হাসপাতালের যাওয়ার আগে কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের সামনে দাড়িয়েছি আমি।

এর আগে তারেক রহমান তার বক্তব্যে বলেন, যেকোনো শ্রেণি, পেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই বাংলাদেশ গড়তে হবে আমাদের।
তিনি আরও বলেন, গুপ্তচরেরা নানাভাবে সক্রিয় হয়ে আছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্ম আগামী দিনে নেতৃত্ব দিবে, এই দায়িত্বও এখনা তাদের ওপর। আসুন আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে দেশেকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।

বিগত ১৫ বছর স্বৈরচারের শাসনামলে প্রতিবাদ করতে গিয়ে শত শত মানুষ গুম খুনের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে।

কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছে বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০