নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫ মুসল্লি - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ ডিসেম্বর ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫ মুসল্লি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি জনাকীর্ণ মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির রাজধানী মাইদুগুরির গামবোরু মার্কেট এলাকার একটি মসজিদে ইবাদতরত অবস্থায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র নাহুম দাসো স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, শক্তিশালী এই বিস্ফোরণে আরও অন্তত ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে মাইদুগুরির বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ধ্যার নামাজের সময় যখন মসজিদটিতে প্রচুর মানুষের সমাগম ছিল, তখনই অতর্কিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণস্থল ও সংলগ্ন বাজার এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে দিগ্‌বিদিক ছুটছেন।

যদিও তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনার ভয়াবহতা পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।

এখন পর্যন্ত এই নৃশংস হামলার দায় কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী স্বীকার না করলেও আঙ্গুল উঠছে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের দিকে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই এলাকাটিতে বোকো হারাম এবং তাদের সহযোগী সংগঠন ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিউএপি) দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে।

২০০৯ সাল থেকে বোর্নো অঙ্গরাজ্যে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার অবাস্তব লক্ষ্যে সশস্ত্র তৎপরতা শুরু করে বোকো হারাম। এর আগেও তারা বহুবার মসজিদ, বাজার এবং জনসমাগমপূর্ণ এলাকায় আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণ ঘটিয়ে কয়েক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে।

দীর্ঘদিন ধরে নাইজেরীয় সেনাবাহিনী এই অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ দমনে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। সামরিক অভিযানে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হলেও সাধারণ মানুষের ওপর চোরাগোপ্তা ও বিচ্ছিন্ন আত্মঘাতী হামলা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

বিশেষ করে ধর্মীয় উপাসনালয়গুলোকে লক্ষ্য করে এমন পৈশাচিক হামলা আন্তর্জাতিক মহলেও তীব্র নিন্দার ঝড় তুলেছে। স্থানীয় প্রশাসন গামবোরু মার্কেট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০