বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস

তারেক রহমানের প্রত্যাবর্তন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে উপস্থিত করা হয়েছে বিশেষভাবে প্রস্তুত লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাস।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে প্রবেশ করা এই বাসটি বিশেষভাবে সাজানো; এর দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সাঁটানো হয়েছে। জানালাগুলো নিরাপত্তা কাচ দিয়ে ঘেরা।

বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিমানবন্দর সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়ে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখবেন। হাসপাতালের পথে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০