মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩ - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩

দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন।
রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সেখানে একটি বিস্ফোরণ ঘটে।

এই ঘটনাটি ঘটেছে সেই স্থানের কাছেই, যেখানে গত সোমবার একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটি রাখা হয়েছিল। ফানিল সারভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।

এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করলেও সোমবারের এই ঘটনার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র : রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০