ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং ২৮ ডিসেম্বর থেকে দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন। তিনি দাবি করেন, এলাকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলই তার নির্বাচনী লক্ষ্য।

অনুষ্ঠানে তিনি ভোটের জন্য ধর্মীয় বিষয়কে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন, জান্নাত-জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয়। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০