‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২০ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর)) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধ ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৫০) এবং তার দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০