বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়।
ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবি জানায়। পরে তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, ইউনিটটি দীর্ঘ সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, গভীর রাতের ঘটনায় তদন্ত চলছে এবং জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১২

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৩

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৪

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৫

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৬

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৮

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

২০