গাজার ‘শান্তি-বোর্ড’ থেকে টনি ব্লেয়ার বাদ, স্বাগত জানালো হামাস - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ ডিসেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার ‘শান্তি-বোর্ড’ থেকে টনি ব্লেয়ার বাদ, স্বাগত জানালো হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা ‘শান্তি বোর্ড’ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে ‘সঠিক দিকের পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প তার ২০-দফা পরিকল্পনার অংশ হিসেবে যে ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’র তালিকা প্রকাশ করেছেন, তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা।

হামাস নিশ্চিত করেছে, তারা ‘ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে’ টনি ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমস বলছে, ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলেন, যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে বোর্ডের প্রধান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন আঞ্চলিক বিরোধিতার পর তাকে নীরবে বাদ দেওয়া হলো।

তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টাও চালানো হয়েছিল।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। তিনি ইসরায়েলের পক্ষশক্তি হিসেবে যুক্তরাজ্য ব্যাপকভাবে পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০