কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারাদি এলাকার মোবারক আলী (৭০)-এর বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মাটির গর্তে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন ছিলো।
মন্তব্য করুন