৪৬ কেজি গাঁজাসহ মন্ত্রীর ভাই গ্রেপ্তার - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৬ কেজি গাঁজাসহ মন্ত্রীর ভাই গ্রেপ্তার

৪৬ কেজি গাঁজাসহ ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী প্রতিমা বাগরির ভাই অনিল বাগরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় তার সঙ্গে পঙ্কজ সিংহ নামের আরও এক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রদেশের সাটনা জেলায় মাদক পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অনিল বাগরি ও পঙ্কজ সিংহের কাছ থেকে উদ্ধার করা গাঁজার মূল্য ৯ লাখ ২২ হাজার রুপি।
গাঁজাগুলো পঙ্কজের মারৌনহা গ্রামের বাড়িতে ধানের বস্তার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। পাচারে ব্যবহৃত গাড়িটির মালিক আরেক অভিযুক্ত শৈলেন্দ্র সিংহ রাজাওয়াত, যিনি বর্তমানে পলাতক।

এই ঘটনার কয়েক দিন আগে প্রতিমন্ত্রী প্রতিমা বাগরির দেবর শৈলেন্দ্র সিংহ উত্তর প্রদেশের বান্দায় ১০.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন। বর্তমানে তিনি এনডিপিএস আইনের আরেক মামলায় বান্দা কারাগারে আছেন।

এর আগে সাটনায় প্রায় ৫ দশমিক ৫ কোটি টাকার কফ সিরাপ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেবর ও ভাইয়ের মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনায় মন্ত্রীর রাজনৈতিক প্রভাব, তদারকি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খাজুরাহোতে মন্ত্রী প্রতিমা বাগরির কাছে সাংবাদিকেরা এ অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “জবরদস্তি কি বাত কিউ কারতে হো তুমলোগ?” অর্থাৎ তোমরা অকারণে এসব কথা বলো কেন? তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিরোধী দলগুলো তীব্র সমালোচনা শুরু করেছে।

ক্লিপটি পোস্ট করে কংগ্রেস লিখেছে, “মাদক পাচার মামলায় গ্রেপ্তার ভাইয়ের সম্পর্কে প্রশ্ন করায় দেখুন মন্ত্রীর রাগ! বিজেপি সরকারের মন্ত্রীদের স্বজনেরা এখন প্রকাশ্যেই পাচারে ধরা পড়ছে। মুখ্যমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন— রাজ্যকে আর কতটা অপরাধের গভীরে ঠেলে দেওয়া হবে?”

সাটনা পুলিশের তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে পঙ্কজ সিংহের মারৌনহা গ্রামের বাড়িতে তল্লাশি চালানো হয়। ধানের স্তরের নিচে লুকানো চারটি বড় বস্তার মধ্যে ৪৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পঙ্কজ পুলিশকে জানান, অনিল বাগরি ও শৈলেন্দ্র সিংহ রাজাওয়াত তাকে এগুলো রাখতে দিয়েছিলেন। এমডিপিএস আইনের তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের ১২ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০