পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির তিনজন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলাটি সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময়ে প্রদেশটির কুররাম জেলায় ঘটেছে, যা আফগানিস্তানের সীমান্তের খুব কাছে অবস্থিত এবং পূর্বে উপজাতীয় এলাকা হিসেবে পরিচিত ছিল। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা আরও তীব্র হয়েছে, যা পাকিস্তান সরকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

এর আগে শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চলে। একপর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকের বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে। এই সংঘর্ষে সশস্ত্র সোয়ার্ম ড্রোন-ও ব্যবহার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, এই হামলায় ২৩ জন আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০