অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ডিসেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।

তিনি আরও বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি, যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তারা বলেছে, আগামী রোববার (৭ নভেম্বর) তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নজরুল ইসলাম বলেন, ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এজন্য আমরা বলেছি, ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে, সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০