তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না- পররাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না- পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। ‘চাইলেই তা দেওয়া হবে’ উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ৩০ নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব। তার ভাষায়, ‘আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।’

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০