কোনো শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না- মোশাররফ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না- মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনি উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে।

দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ।

তিনি বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

তিনি বলেন, ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার গুম, হত্যা, মিথ্যা মামলা ও জুলুম-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। এই ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই আন্দোলনে বিএনপির অবদান ছিল প্রশংসনীয়।

ড. খন্দকার মোশাররফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের মানুষ তা সাদরে গ্রহণও করেছেন। তিনি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী এবং সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারেক রহমানের নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হাসিনার পতনের আন্দোলনে অংশ নিয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার, দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য বিশাল গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০