নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে- জোনায়েদ সাকি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে- জোনায়েদ সাকি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দলীয় পথসভায় বক্তব্য দেন তিনি।

সাকি বলেন, “গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটিই জরুরি। তবে সংস্কার ও নির্বাচন এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কার বাস্তবায়ন অসম্ভব হয়ে র্পড়বে, তখন দেশ মহাবিপদের মুখে পড়বে।”

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কিছু রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে এবং কেউ কেউ মনে করছে নির্বাচনের আর প্রয়োজন নেই।

তিনি বলেন, “অনেকেই এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে। যারা এ ষড়যন্ত্র করছে, তারা জেনেশুনেই দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশের মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না।”

জোনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।

এ সময় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীদের মাথাল প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০