তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল! - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ নভেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল!

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মত মশাল মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মূল প্রবেশ পথ গাবতলীতে সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে ২২ নভেম্বর মিরপুর-১ এলাকায় মশাল মিছিল করে সাজুর সমর্থকরা।তবে প্রথম দিন মশাল মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও আজকের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে তারা।

দিলু নামে ঢাকা-১৪ আসনের এক ভোটার জানায়, পুরুষের চার বিয়ে নিয়ে তুলির বক্তব্য কুরআন অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে প্রোপাগান্ডা করার প্রতিবাদে আমরা মশাল মিছিল করছি। এছাড়াও সে ঢাকা-১২ আসনের ভোটার।তাকে সম্মান জানিয়ে অনুরোধ করছি তিনি যেন ঢাকা-১২ আসনে ফেরত যায়।

এছাড়াও মশাল মিছিলে বিক্ষুব্ধভাবে এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা বলেন, ঢাকা-১৪ আসনে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এ সময় মশাল মিছিলে ক্ষিপ্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, কফিল উদ্দিন, হানিফকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা জানায়, ৮২টা মামলা খেয়েও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এস এ সিদ্দিক সাজু। দুর্দিনে তিনি পাশে থাকলে সুদিনেও কেন থাকবেন না? চূড়ান্ত মনোনয়নে সাজু না আসলে এই আসনে জামায়াত জেতার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মশাল মিছিলের পর এস এ সিদ্দিক সাজুকে বিএনপি থেকে শোকজ করা হয়।

এস এ খালেকের ছেলে সাজু মশাল মিছিল প্রসঙ্গে বলেন, তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে এগুলো করছেন।

এছাড়াও ঢাকা-১৪ আসনের ১২৬ জন পদধারী নেতারা এস এ সিদ্দিক সাজুর প্রার্থিতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০