‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় মাইলফলক হয়েছে’ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় মাইলফলক হয়েছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ‘মাইলফলক’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
মঙ্গলবার রাজধানীর লালবাগে ধানের শীষের পক্ষে প্রচারণা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মীর নেওয়াজ আলী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে যে রায় এসেছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগণকে সচেতন থাকার আহ্বান জানায়।

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার সময় নিজেকে কাউন্টার টেরোরিজমের মাধ্যমে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। তার দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে গুম–খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

তিনি আরও বলেন, মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন পাঁচ বছরের সাজার রায় পেয়েছেন। দেড় দশক দেশ পরিচালনা করা শেখ হাসিনা অভ্যুত্থানের পর বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক সরকারপ্রধান যিনি মৃত্যুদণ্ডের রায় পেলেন। এই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজম। উপস্থিত ছিলেন চকবাজার থানা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা সাবেক যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বাবলু, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সামিমসহ লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও কামরাঙ্গীরচরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০