আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি- লুৎফুজ্জামান বাবর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি- লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারবো কখনও ভাবিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোণা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য আমার নেত্রকোণাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা (নেত্রকোণা-৪) মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির ভাটি বাংলার মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এদিকে আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে তাও মহান আল্লাহতায়ালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।

এসময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।

নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওর বিস্তৃত তিন উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে নেত্রকোণার ৪ আসন গঠিত। এ আসনেই দীর্ঘ ১৭ বছর পর ধানের মনোনীত প্রার্থী করেছে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০