এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো আরও এক সপ্তাহ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো আরও এক সপ্তাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন সংগ্রহের সময় আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছে।

পূর্বের ঘোষণার অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন আবেদন গ্রহণের শেষ দিন। তবে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলন বাতিল করে রাতে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে নতুন সময়সীমা ঘোষণা করা হয়। নতুন শিডিউল অনুযায়ী, মনোনয়ন আবেদন আগামী ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ফেসবুকে জানিয়েছেন, ‘অনেকেই মনোনয়ন আবেদন করতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে পারেননি। সেই কারণে আবেদন গ্রহণের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’

মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ও অফলাইন উভয় সুবিধা থাকবে। অনলাইনে আবেদন করতে হলে আগ্রহীরা nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে ফরম সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নেওয়া যাবে। এছাড়া এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।

আগে ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল দলটি। পাটওয়ারী উল্লেখ করেন, সাধারণ প্রার্থীদের জন্য ফরমের সর্বনিম্ন দাম নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা। তবে শ্রমিক, কৃষক, কুলি ও মজুরদের জন্য ফরমের দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০