কুমিল্লা-৪ আসনটি এনসিপির, নিশ্চিত করলেন হাসনাত আবদুল্লাহ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৪ আসনটি এনসিপির, নিশ্চিত করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, ‘আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাস করবো না, জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়েই দেবিদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কুমিল্লা-৪ আসনটি আজকেই নিশ্চিত হয়েছে। আমরা এখন সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটির (বিজয়ের) আনুষ্ঠানিকতা অর্জন করবো।’

তিনি আরও জানান, ‘আমি সংসদে দেবিদ্বারের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। দেবিদ্বারের মাটি, পানি, বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে। প্রতিটি মানুষ আমার আত্মীয়ের মতো। শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের স্মৃতি এখানে আমার সঙ্গে জড়িত।’

হাসনাত বলেন, দেবিদ্বার একটি দীর্ঘদিন ধরে অবহেলিত উপজেলা। শিক্ষার, সংস্কৃতির ও উন্নয়নের ক্ষেত্রে এটি পিছিয়ে ছিল এবং প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হয়েছে। ‘আমি এখানে অবহেলিত দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে চাই,’ তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, ‘এনসিপির নীতিনির্ধারণী বোর্ড যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি আমার সবটুকু দিয়ে দেবিদ্বারের মাটি ও মানুষের জন্য কাজ করব। ঢাকাসহ গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনের প্রস্তাবও এসেছিল, কিন্তু আমার হৃদয় দেবিদ্বারের প্রতি। আমি এখানে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে কাজ করতে চাই।’

এ সময় তিনি দেবিদ্বারের সর্বস্তরের জনতার সহযোগিতাও কামনা করেন।

ইতোমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০