বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন।

পরে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।

এ সময় জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয়, সেটা রক্ষা করে-এটা আমি অন্য কোনো দলে পাইনি। এজন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেওয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।

এ সময় সত্যের পথ থেকে তাকে কেউ আমাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০