জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের জন্য সুখবর দিলেন শামা ওবায়েদ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের জন্য সুখবর দিলেন শামা ওবায়েদ

নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-ভাঙ্গার আংশিক) আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় নেতাকর্মীকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পাশাপাশি জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের জন্য সুখবর দিয়েছেন তিনি।

রোববার (৯ নভেম্বর) বিকালে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রায়ত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা ও সুখবর দেন।

তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি অনেক প্রার্থী রয়েছে। সব প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল তারা যদি এখন উন্নয়নের কথা বলে তাহলে হাসি পায়।

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জেল-জুলুম সহ্য করে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই, দল তাদের কথা মনে রাখবে। স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্ঠু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০