জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির নির্বাচনী যাত্রা শুরু - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির নির্বাচনী যাত্রা শুরু

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ভিন্ন মেজাজে পালন করতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, দিনটি উপলক্ষে আজ শুক্রবার (৭ নভেম্বর) সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্য দিয়ে কার্যত শুরু হবে বিএনপির নির্বাচনী যাত্রা।

দলীয় সূত্র অনুযায়ী, এবারের ৭ নভেম্বরের মূল লক্ষ্যই নির্বাচনকেন্দ্রিক তৎপরতা। বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও জনসভা আয়োজনের পাশাপাশি প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণামূলক কর্মসূচি নেবেন। এসব কর্মসূচিতে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচার জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজধানীতে বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া ঢাকার বিভিন্ন আসনে প্রার্থীরা স্থানীয় পর্যায়ে সমাবেশ ও জনসংযোগ করবেন।

দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতারা এবারের ৭ নভেম্বরকে নতুন রাজনৈতিক সূচনার দিন হিসেবে চিহ্নিত করেছেন। তাই এবারের কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রায় সব আসনেই প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মাঠে নামানো হবে। অতীতের মতো কেবল আলোচনা ও শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার সর্বত্র জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামে বিকেল তিনটায় মহানগর বিএনপি জনসভা করবে, যেখানে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অন্যবারের চেয়ে অনেক বেশি। তাই এবারের ৭ নভেম্বর একেবারেই ভিন্ন আবহে উদ্‌যাপিত হবে।

বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আজ গৌরনদী সরকারি স্কুল মাঠে জনসভা করবেন। তিনি বলেন, ৭ নভেম্বরের জনসভার মধ্য দিয়েই আমার নির্বাচনী যাত্রা শুরু হবে।

লক্ষ্মীপুর-৩ আসনে প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী বিকেলে মান্দারি বাজারে সমাবেশ করবেন। তার আগে লক্ষ্মীপুর শহরে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুলনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানান, খুলনা নগরেও আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও জনসভা হবে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৭ নভেম্বর আমাদের অনুপ্রেরণার দিন। এদিন আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু করেছিলাম। ফ্যাসিবাদের পতনের পর বর্তমান বাংলাদেশে এই দিনের তাৎপর্য আরও গভীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ৭ নভেম্বর থেকেই আমরা সেই পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০